২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

গাজীপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার ধীরাশ্রম রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবুল খায়ের জানিয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩২ বছর। তার পরনে সাদা-লাল চেক লুঙ্গি ও সাদা-লাল রংয়ের ফুল শার্ট ছিল। পুলিশ কর্মকর্তা আরো জানান, লোকটির শরীর দ্বিখ-িত হয়ে গেছে এবং মাথা থেঁতলে গেছে। লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২৯ ঘ.