নওগাঁ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই উপজেলার আট ইউনিয়নের পাঁচটিতে বিএনপি সমর্থকরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক প্রার্থী।
রোববার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।
বিএনপি সমর্থক চেয়ারম্যানরা হলেন- শাহাগোলা ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন, ভোঁপাড়ায় আব্দুল জলিল, আহসানগঞ্জে মঞ্জুরুল আলম, পাঁচুপুরে এমদাদুল হক ও মুনিয়ারীতে জাহাঙ্গীর আলম।
আওয়ামী লীগ সমর্থক তিন চেয়ারম্যান হলেন- বিশিয়া ইউনিয়নে আব্দুল মান্নান, কালিকাপুরে আলাউদ্দিন, এবং হাটকালুপাড়ায় মাহমুদুল হাসান।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩২৭ ঘ.
bdnews24