২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হামলায় ৮ পুলিশ আহত

বগুড়ার সোনাতলা উপজেলায় রোববার সন্ধ্যায় হামলায় এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) পুলিশের আট সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 07:43 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

বগুড়া, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সোনাতলা উপজেলায় রোববার সন্ধ্যায় হামলায় এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) পুলিশের আট সদস্য আহত হয়েছেন। এ সময় তারা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুরও করে। আহত এএসআই তৌহিদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ হামলার জন্য পুলিশ বিএনপিকে দায়ী করলেও বিএনপি তা অস্বীকার করেছে। স্থানীয়দের বরাত দিয়ে সোনাতলা থানার ওসি জিয়া লতিফুল জানান, গত বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলার জোড়গাছা ইউনিয়নের বাওইটোনা গ্রামে পল্টু ফকির নামের এক ব্যক্তি খুন হয়। এঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুমান আরা বাদী হয়ে জোড়গাছা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। থানায় মামলা নেওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপি বিকালে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভা কার্যালয়ের সামনে এলে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিত-ার এক পর্যায়ে মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ওসি আরো বলেন, এ ব্যপারে উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপি সভাপতি আহসানুল তৈয়ব জাকিরকে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে। এদিকে তৈয়ব জাকির পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, পুলিশ তাদের মিছিলের সামনে গাড়ি নিয়ে এসে মারধর করায় বিএনপি'র ২৩ নেতাকর্মী আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩৭ ঘ.