২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি সুফিয়া কামালের শততম জন্মবার্ষিকী

নারী জাগরণের অন্যতম অগ্রদূত কবি সুফিয়া কামালের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জন্মশতবর্ষ উদযাপন পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 07:34 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী জাগরণের অন্যতম অগ্রদূত কবি সুফিয়া কামালের শততম জন্মবার্ষিকী সোমবার। দেশের প্রথিতযশা এই কবি ও লেখকের জন্মবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সুফিয়া কামাল জন্মশতবর্ষ উদযাপন পর্ষদ। সোমবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। ৮টায় আজিমপুর কবরস্থানে কবির সমাধিতে করা হবে শ্রদ্ধা নিবেদন। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ২১ জুন থেকে তিন দিনব্যাপী সুফিয়া কামাল উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে এ উৎসবে থাকছে আলোচনা, আবৃত্তি, গান, গীতিআলেখ্য ও আলোকচিত্র প্রদর্শনী। এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ সোমবার বিয়াম মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করেছে। এতে স্মারক বক্তৃতা দেবেন ড. আহমদ রফিক। ১৯১১ সালের ২০ জুন বরিশালে শায়েস্তাবাদের নবাব পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল। ছোটবেলায় মা সাবেরা বেগমের কাছে বাংলা পড়তে শেখেন সুফিয়া। মাত্র বার বছর বয়সে সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে বিয়ে হয় তার। আধুনিকমনস্ক নেহালের উৎসাহে সাহিত্যপাঠে মনোযোগী হন সুফিয়া কামাল। বিশেষভাবে বেগম রোকেয়ার লেখা তার ওপর প্রভাব ফেলে। সাহিত্য পাঠের পাশাপাশি এক সময় সাহিত্য রচনা শুরু করেন সুফিয়া। ১৯২৬ সালে তার প্রথম কবিতা বাসন্তী সেই সময়ের প্রভাবশালী সাময়িকী সওগাতে প্রকাশিত হয়। মুসলিম নারীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য প্রতিষ্ঠিত সংগঠন 'আঞ্জুমানে খাওয়াতিনে ইসলামে' বেগম রোকেয়ার সঙ্গে সুফিয়া কামালের পরিচয় হয়। রোকেয়ার চিন্তাধারা ও প্রতিজ্ঞা তার মধ্যেও সঞ্চারিত হয়, যা তার জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। ১৯৩৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ সাঁঝের মায়ার মুখবন্ধ লিখে দেন কবি কাজী নজরুল ইসলাম। বইটি বিদগ্ধজনের প্রশংসা কুড়ায়। ১৯৩২ সালে স্বামীর আকস্মিক মৃত্যুতে আর্থিক সমস্যায় পড়লে সুফিয়া কামাল কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা শুরু করেন। ১৯৪২ সাল পর্যন্ত এ পেশায় নিয়োজিত ছিলেন তিনি। এর মাঝে ১৯৩৯ সালে কামালউদ্দীন আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। দেশভাগের আগে নারীদের জন্য প্রকাশিত সাময়িকী বেগমের সম্পাদনা করেন এই কবি। ১৯৪৭ সালে দেশবিভাগের পর পরিবারসহ ঢাকায় চলে আসেন। ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং এতে অংশ নেওয়া জন্য নারীদের উদ্বুদ্ধ করেন। স্বাধীন বাংলাদেশে নারীজাগরণ আর সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই সাহিত্যিক। মুক্তবুদ্ধি, সা