২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চার ইউপি নির্বাচনের ফল ঘোষণা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে চারটির নির্বাচনী ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 07:13 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চাঁদপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে চারটির নির্বাচনী ফল ঘোষণা করা হয়েছে। রাতে ইউনিয়নগুলোর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। রোববার এসব ইউনিয়নে ভোটগ্রহণ হয়। এতে চেয়ারম্যান পদে দুইটিতে বিএনপি, একটি করে ইউনিয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন। অপর ইউনিয়ন খাদেরগাঁওয়ের দুটি কেন্দ্রে গোলযোগ হওয়ায় এর ফল ঘোষণা স্থগিত রাখা হয়। বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন- নায়েরগাঁও দক্ষিণে ফজলুর রহমান ও উপাদী উত্তর ইউনিয়নে নাজিম উদ্দিন। উপাদী দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত আলী আশরাফ ও নায়েরগাঁও উত্তরে জাতীয় পার্টির মিজানুর রহমান জয়ী হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৯ ঘ.