২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদন্ড

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 07:00 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চাঁদপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছে চাঁদপুরের একটি আদালত। রায়ে দ-িতকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহির আলী এ রায় দেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১ অক্টোবর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরবাইশপুর গ্রামে চৈতন্য সরকার তার স্ত্রী সঞ্জিতা রাণীকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা করেন। পরদিন সঞ্জিতার বাবা কার্তিক বৈদ্য বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলায় সঞ্জিতার স্বামী চৈতন্য সরকার, শ্বশুর বিপদ সরকার, দেবর কৃষ্ণ সরকার ও কমল সরকারকে অসামি করা হয়। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাহজাহান মিয়া ২০০৭ সালের ১১ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাত জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযুক্ত অপর তিন জনকে খালাস দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৭ ঘ.