২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে ক্লোজড সার্কিট ক্যামেরা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রোগীদের ভোগান্তি কমাতে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 06:17 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রোগীদের ভোগান্তি কমাতে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে বসানো এই চারটি ক্লোজড সার্কিট ক্যামেরা রোববার পরীক্ষামূলকভাবে চালু করা হয়। পর্যায়ক্রমে হাসপাতালের প্রতিটি বিভাগে এই ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জরুরি বিভাগ, মূল ভবনের সামনের গোল চত্ত্বর, মূল ভবনের নিচ তলার ওয়েটিং লবি ও প্রশাসনিক ব্লকে পরীক্ষামূলকভাবে ক্যামেরাগুলো চালু করা হয়েছে। তিনি বলেন, "নিরাপত্তা নিশ্চিত করতে, রোগীদের ভোগান্তি লাঘব এবং কোনো অনিয়ম হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্যই নিজস্ব অর্থায়নে এসব ক্যামেরা বসানো হয়েছে।" পর্যায়ক্রমে পুরো হাসপাতালকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনা হবে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ পাওয়া গেলেই কাজ শুরু হবে। তিনি বলেন, ক্লোজড সার্কিট ক্যামেরায় কোনো অনিয়ম-অব্যবস্থাপনা ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/০০১৫ ঘ.