২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ৩

নগরীর আগ্রাবাদে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 06:12 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন একজন। রোববার রাতে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আব্বাস মিয়া (২৮), সাইদুল ইসলাম (২৭) ও মো. মুহসিন (৪০)। আহত অজ্ঞাত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির উপ-পদির্শক জামাল উদ্দিন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক মাহবুবুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে শেখ মুজিব সড়কে বেতার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা একটি শহর এলাকার বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী টেম্পু। এতে টেম্পুর তিন যাত্রী নিহত হন। আহত ব্যক্তিও টেম্পুর যাত্রী বলে জানান এই পুলিশ কর্মকর্তা। টেম্পু ও বাসটি আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০০০ ঘ.