২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অনুগতদের নিয়োগে বিচার বিভাগ অস্থিতিশীল হচ্ছে'

দলীয় অনুগতদের উচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ করায় বিচার বিভাগে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় অনুগতদের উচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ করায় বিচার বিভাগে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মজিবুল হক। রোববার জাতীয় সংসদে অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, উচ্চ আদালতে নিরপেক্ষ ও দক্ষ বিচারপতি নিয়োগের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। সর্বশেষ গত মে মাসে দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে বিএনপি সমর্থক আইনজীবীরা এর সমালোচনায় মুখর হয়। মজিবুল হক সংসদে বলেন, "সব সরকারের সময়ই এখানে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার প্রবণতা দেখেছি। এটি সমস্যা তৈরি করছে।" পাশাপাশি আইন করে হরতাল নিষিদ্ধ করার পক্ষেও মত দেন এই সংসদ সদস্য। বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য আসাদুজ্জমান খান করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা করার প্রস্তাব করেন। চলতি অর্থবছরের বাজেটে এই সীমা ছিল ১ লাখ ৬৫ হাজার টাকা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়িয়ে এক লাখ ৮০ হাজার টাকা করার প্রস্তাব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২৩০২ ঘ.