২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: তদন্ত প্রতিবেদন সিআইডি সদর দপ্তরে

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন অনুমোদনের জন্য সিআইডি'র সদর দপ্তরে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন অনুমোদনের জন্য সিআইডি'র সদর দপ্তরে পাঠানো হয়েছে। ইতিমধ্যে মামলার সাক্ষ্য-স্মারকে (মেমো অব এভিডেন্স-এমই) মতামত দিয়ে তদন্ত কর্মকর্তার (আইও) নিকট জমা দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন। শনিবার সন্ধ্যায় তিনি মতামত দিয়ে মামলার আইও সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরীর কাছে জমা দিয়েছেন। সাক্ষ্য-স্মারক প্রাপ্তির বিষয়টি তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষ্য-স্মারকে মতামত পেয়েছি। সিআইডি সদর দপ্তরের অনুমোদনের পর এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে। এর আগে গত ২ জুন মনিরুজ্জামান মামলার সাক্ষ্য-স্মারক রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জমা দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সাক্ষ্য-স্মারকে মতামত দেওয়ার কথা স্বীকার করলেও এতে কী আছে সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি। মামলার তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট একাধিক সিআইডি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সাক্ষ্য-স্মারক পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য ঢাকায় সিআইডি সদর দপ্তরে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের জন্য সময়সীমা ১৩ বার বাড়ানো হয়। ১৩ তম মেয়াদ আগামী ২৯ জুন শেষ হচ্ছে। তদন্তের সাথে সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, মামলার সম্পূরক অভিযোগপত্রে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা পরেশ বড়