ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিকর ফরমালিনমুক্ত মাছ বিক্রি নিশ্চিতে উপজেলা পর্যায়ে ফরমালিন পরীক্ষার যন্ত্র এবং ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।
এজন্য ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নিয়েছে।
অনুমোদিত এ প্রকল্পের আওতায় এ মাসের মধ্যেই যন্ত্র কিনে ওষুধসহ উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।
অধিদপ্তরের অধীনে 'ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা স
bdnews24