ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষক ও মুক্তিযোদ্ধাদের পর এবার দশ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীরা।
রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ নারীরা জাতীয় পরিচয়পত্র ও পিপিও (পেনশন পেমেন্ট ওর্ডার) নম্বর সম্বলিত ভাতা পরিশোধ বইয়ের বিপরীতে দশ টাকার বিনিময়ে নিজ নামে ব্যাংক হিসাব খুলতে পারবেন।
দশ টাকার এই হিসাবে নূন্যতম স্থিতি রাখার বাধ্যবাধকতা আরোপ ও কোনো প্রকার মাশুল আদায়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ উদ্যোগের লক্ষ্য হিসেবে ভাতা প্রদান কার্যক্রম সহজতর, হয়রানিমুক্ত এবং স্বচ্ছতা নিশ্চিতের কথা উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত ওই সার্কুলারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/কেএমএস/২২২৯ ঘ.
bdnews24