ময়মনসিংহ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ সদর উপজেলায় লেগুনা চাপায় দুই মহিলা নিহত হয়েছেন। আহত হন একজন।
রোববার দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে কাঠগোলা বালুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহিমা বেগম (৫৫) ও রাবিয়া বেগম (৪০)।
আহত সুফিয়া বেগমকে (৩৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, ময়মনসিংহগামী একটি লেগুনা (শ্যালো ইঞ্জিনচালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলে রহিমা বেগম নিহত হন।
হাসপাতালে নেওয়ার পর মারা যান রাবিয়া বেগম।
নিহত দু'জনেরই বাড়ি সদর উপজেলার ঢোলাদিয়া গ্রামে। পুলিশ লেগুনাটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24