ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উন্নয়নের স্বার্থে প্রতি পরিবারে একটির বেশি সন্তান না নেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।
রোববার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত মাইক্রো ফিন্যান্স অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট-এমএফটিএস প্রকল্পের সমাপণী কর্মশালায় তিনি এ কথা বলেন।
শওকত বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে দারিদ্র্য বিমোচন করতে হবে। দারিদ্র্য বিমোচন করতে হলে অবশ্যই সবাইকে একসঙ্গে পরিশ্রম করতে হবে।
"পরিশ্রম ছাড়া যেমন জাতীয় উন্নয়ন সম্ভব নয়, তেমন জনসংখ্যা রোধ করা ছাড়া উন্নয়নের কাক্সিক্ষত সফলতা মানুষের ঘরে ঘরে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। তাই দেশের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ প্রতিটি পরিবারে একটির বেশি সন্তান নেবেন না।"
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী মেসবাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. বি.এ বাকী খলিলি ও পিকেএসএফের জেনারেল ম্যানেজার ফজলুল কাদের বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২০৫৮ ঘ.
bdnews24