২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনীওকালতির বিধিতে মার্জনা চায় সরকার

পুনর্মুদ্রিত সংবিধানের ৯৯ অনুচ্ছেদে হাইকোর্টের সাবেক বিচারকদের ক্ষেত্রে আপিল বিভাগে ওকালতিতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিধিটি মার্জনা করতে সর্বোচ্চ আদালতে আবেদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্মুদ্রিত সংবিধানের ৯৯ অনুচ্ছেদে হাইকোর্টের সাবেক বিচারকদের ক্ষেত্রে আপিল বিভাগে ওকালতিতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিধিটি মার্জনা করতে সর্বোচ্চ আদালতে আবেদন করেছে সরকার। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার সকালে আপিল বিভাগের ২ নম্বর আদালতে এই আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মঙ্গলবার এই আবেদনের ওপর শুনানি হবে। সংবিধানের ৯৯ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি বিচারক (অতিরিক্ত বিচারপতি নয়) হিসাবে দায়িত্ব পালন করলে অবসর বা অপসারিত হওয়ার পর তিনি ওকালতি করতে পারবেন না। বিচার বিভাগীয় ব্যতীত প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদেও তিনি বহাল হতে পারবেন না। ৯৯ অনুচ্ছেদে বলা হয়, 'কোনো ব্যক্তি অতিরিক্ত বিচারকরূপে দায়িত্ব পালন ব্যতিত বিচারক পদে দায়িত্ব পালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের পর কিংবা অপসারিত হইবার পর তিনি কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করিতে পারিবেন না অথবা বিচারবিভাগীয় বা [আধা বিচারবিভাগীয় পদ অথবা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ] ব্যতিত প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে বহাল হইবেন না।' তবে হাইকোর্ট বিভাগে বিচারক পদে বহাল থাকলে আপিল বিভাগে ওকালতি করতে পারবেন বলে সংবিধানে উল্লেখ ছিলো। কিন্তু সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণার পর ওই রায়ের আলোকে পুনর্মুদ্রিত সংবিধান থেকে ওই অংশটি বাদ পড়ে। এ বিষয়ে মাহবুবে আলম বলেন, "হাইকোর্ট বিভাগের বিচারপতিদের জন্য দেওয়া এই সুযোগটি পুনর্মুুদ্রিত সংবিধানে নেই। হাইকোর্ট বিভাগের বিচারপতিদের জন্য ওকালতি করতে দেওয়ার সুযোগটি পুনর্মুুদ্রিত সংবিধানে যোগ করার জন্য এ আবেদন করা হয়েছে।" বিএনপি সমর্থক আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক স