২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাওয়া-কাওয়াকান্দি নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল দুদিন ধরে বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

মুন্সীগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাওয়া-কাওয়াকান্দি নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল দুদিন ধরে বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে শতশত যাত্রিবাহী গাড়ি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডিব্লিউটিসি) মাওয়া শাখার ব্যবস্থাপক সিরাজুল হক শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পর্যন্ত ফেরি চলাচল শুরু করা যায়নি। কখন স্বাভাবিক হবে তাও বলা যাচ্ছে না। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মাঝিকান্দির সঙ্গে সবরকম লঞ্চ, সিবোট ও ট্রলার দিয়ে খেয়া পারাপার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মাওয়া বিআইডব্লিউটিসি অফিসের মেরিন অফিসার আব্দুস সোবহান। শুক্রবার বিকেলে মাওয়া ঘাটে সরেজমিনে দেখা গেছে, সেখানে শতশত গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে যাত্রীদের, বিশেষ করে নারী ও শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/১৮৪৮ ঘ.