বরিশাল, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শুক্রবার ভোররাতে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের রাজারচরে একটি যাত্রীবাহী লঞ্চ আটকা পড়েছে।
ভোররাত ৪ টার দিকে পারাবত-১১ লঞ্চটি চরে আটকে যায় বলে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে।
পারাবত কোম্পানির সুপারভাইজার সেলিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে আটকে পড়া যাত্রীদের ওই কোম্পানির আরেকটি লঞ্চের সাহায্যে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৫২ ঘ.
bdnews24