হবিগঞ্জ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক ঝগড়ার জের ধরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে চাকলাপুঞ্জি চা বাগানে এ ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার এসআই নুরুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে কমল ঝড়াকে (৫০) খুন করে ছেলে শ্রীধাম ঝড়া। খবর পেয়ে ২টার দিকে চাকলাপুঞ্জি জঙ্গলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭১০ ঘ.
bdnews24