২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে আদিবাসী স্কুলছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার

রাঙামাটির লংগদু উপজেলার আটারক ছড়া ইউনিয়নে বড় উল্টাছড়ি এলাকায় গত বুধবার সপ্তম শ্রেণীর আদিবাসী এক ছাত্রী ধর্ষিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 07:19 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

রাঙামাটি, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলার আটারক ছড়া ইউনিয়নে বড় উল্টাছড়ি এলাকায় গত বুধবার সপ্তম শ্রেণীর আদিবাসী এক ছাত্রী ধর্ষিত হয়েছে। শিশু ধর্ষণের অভিযোগে ইব্রাহীম (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার আটারক ছড়া ইউনিয়নের বড় উল্টাছড়ি গ্রামে গত বুধবার দুপুর ২টার দিকে ইব্রাহীম ওই ছাত্রীকে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় বাড়িতে থাকা ধর্ষিতের ছোট দুই ভাইবোন বড় বোনকে দেখতে না পেয়ে কান্না করতে থাকে। কান্নার আওয়াজ পেয়ে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসে খোঁজাখুজির পর ইব্রাহীমকে আটক করে পুলিশে দেয়। এই ঘটনায় লংগদু থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্ষিতের ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে এবং ইব্রাহীমকে জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। লংগদু উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন সিকদার ধর্ষণ ও গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০১১৫ ঘ.