২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপির নেতার ৪ কারাদণ্ড

সিরাজগঞ্জ পৌরসভার দরপত্র দাখিলকে কেন্দ্র আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

সিরাজগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ পৌরসভার দরপত্র দাখিলকে কেন্দ্র আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত। বুধবার ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ বিষয়ে তিনটি মামলা হয়েছে। পুলিশ বুধবার রাতেই শহরের বিভিন্ন স্থান থেকে ২২ নেতা-কর্মীকে আটক করে। এর মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা এ রায় দেন বলে পুলিশ জানায়। সদর থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক সাংবাদিকদের জানান, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এমদাদুল হক এমদাদ ও বিএনপি কর্মী চয়ন ইসলামকে দুই বছর করে এবং শহর বিএনপি নেতা মো. জিন্নাহ ও মীর্জা রানাকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মীর্জা মোস্তফা জামানসহ ৭ জনকে বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩১৯ ঘ.