২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তনের সুরাহা কূটনৈতিক উপায়ে'

ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন করে খরাকবলিত জিনজিয়াং অঞ্চলে পানি নেওয়ার চীনা পরিকল্পনা কূটনৈতিক উপায়ে সমাধান করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন করে খরাকবলিত জিনজিয়াং অঞ্চলে পানি নেওয়ার চীনা পরিকল্পনা কূটনৈতিক উপায়ে সমাধান করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী। মন্ত্রী রমেশ চন্দ্র সেন বৃহস্পতিবার সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়ে বলেন, এ জন্য তৎপরতাও শুরু হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীন সরকার গত বছর দেশটির ইয়ারলুং সাংপো নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের ঘোষণা দেয়। সে সময় দেশটির পক্ষ থেকে দাবি করা হয়, এতে ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্রের প্রবাহ পরিবর্তন হবে না। তবে স