২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম আজম আলী বয়াতী (২৬)। তিনি ২৪ মে খিলগাঁও ভূইয়া পাড়ায় মো. নিয়াজুল ইসলাম নিওর হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিওকে ওই রাতে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজমকে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নিও হত্যায় ব্যবহৃত পিস্তলটি মেরাদিয়া ভূইয়া পাড়ার একটি ডোবা থেকে দুই রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আজম র‌্যাবকে জানিয়েছে, ওই হত্যার সঙ্গে ইউনুস, স