২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব জাকির হুসাইন বিটিভির পরিচালক

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক পদে প্রেষণে নিয়োজিত উপসচিব জাকির হুসাইনকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক পদে প্রেষণে নিয়োজিত উপসচিব জাকির হুসাইনকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয়। এছাড়া একইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় আরো কয়েকটি পদে রদবদলের আদেশ জারি করেছে। সেনা কর্মকর্তা মেজর হাবিবুর রহমান এবং মেজর এটিএম মোজাফফর হোসেনকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ প্রেষণে নিয়োগ করা হয়েছে। এজন্য তাদের চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লাবনী ইয়াসমীনকে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সহকারী কমিশনার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এজন্য তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৪০ ঘ.