২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ১০ইউপির ৭টিতে বিএনপি সমর্থক চেয়ারম্যান

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতটিতে বিএনপি সমর্থক এবং তিনটিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 09:58 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

সিরাজগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতটিতে বিএনপি সমর্থক এবং তিনটিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে ফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল সাবরিন। বিএনপি সমর্থক চেয়ারম্যানরা হলেন- সোনাতনী ইউনিয়নে নজরুল ইসলাম, নরিনায় সাইফুল ইসলাম, রুপবাটিতে আব্দুল লতিফ প্রামানিক, পোতাজিয়ায় রফিকুল ইসলাম তালুকদার, বেলতৈলে আব্দুস সালাম, জালালপুরে একেএম আজাদ চৌধুরী এবং খুকনীতে নজরুল ইসলাম। আওয়ামী লীগ সমর্থক তিন চেয়ারম্যান হলেন- কায়েমপুর ইউনিয়নে জিয়াউল আলম, গাড়াদহে সাইফুল ইসলাম ও গালায় জহুরুল হক। এছাড়া আদালতের নির্দেশে এ উপজেলার পোরজনা ও হাবিবুল্লাহনগন ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে। গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৫২ ঘ.