নড়াইল, ১৬ জুন, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থক এবং একটিতে বিএনপি সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে ফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
আওয়ামী লীগ সমর্থক প্রাথীদের মধ্যে বাঁশগ্রাম ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন, ভদ্রবিলা ইউনিয়নে লিয়াতক হোসেন সিকদার, শেখহাটি ইউনিয়নে মাসুম গাজী, কলোড়া ইউনিয়নে আশিষ কুমার বিশ্বাস এবং বিছালী ইউনিয়নে ইমারুল গাজী বিজয়ী হয়েছেন।
এছাড়া সিঙ্গাশোলপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থক প্রার্থী মো: খায়রুজ্জামান খায়ের।
গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১২০৫ ঘ.
bdnews24