২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাটুরিয়ায় কেন্দ্রের বাইরে লাঠিপেটা, আহত ৮

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে একটি কেন্দ্রের বাইরে পুলিশের লাঠিপেটায় আট জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

মানিকগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে একটি কেন্দ্রের বাইরে পুলিশের লাঠিপেটায় আট জন আহত হয়েছে। এসময় স্থানীয় জনতা ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ এবং সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদকে লাঞ্ছিত করে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোটারদের লাইনে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ দায়িত্ব পালন করছিল। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে পুলিশ বিশৃঙ্খলা এড়াতে ভোটারদেরকে লাঠিপেটা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় কেন্দ্রের ভেতর কোনো প্রভাব পড়েনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান। সাটুরিয়া থানার ওসি মো. রুহুল কুদ্দুস জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৪৯ ঘ.