চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ও সব প্রশাসনিক কর্মকর্তার অপসারণ দাবি করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।
দুই দফা দাবি আদায়ে আন্দোলনরত একাডেমির শিক্ষার্থীদের মঙ্গলবার রাতে 'পিটিয়ে ছাত্রাবাস থেকে বের করে দেওয়ার' ঘটনায় দোষীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা।
তারা মেরিন ফিশারিজ একাডেমির উদ্ভুত পরিস্থিতি নিরসনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। অন্যথায় আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্যাডেট মেহেদী হাসান।
তিনি বলেন, "আমাদের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট চলাকালে একাডেমির অধ্যক্ষ এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিবের উপস্থিতিতে ক্যাডেট ব্ল
bdnews24