২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে মরিয়ার্টির বিদায়ী সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 07:18 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, মরিয়ার্টি গণতন্ত্র, উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন এবং বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কখনোই বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। এ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো জায়গা নেই। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান। অন্যদের মধ্যে অ্যাম্বাসেডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল