২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউক সদস্য নাজমুলের মেয়াদ বাড়লো

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য নাজমুল হাইকে একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য নাজমুল হাইকে একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ নিয়োগ দেওয়া হয়। নাজমুল হাই যুগ্ম-সচিবের পদমর্যাদায় রাজউকের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগেও তিনি একই পদমর্যাদায় ওই পদে দায়িত্ব পালন করেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব মো. আলমগীরকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫২৪ ঘ.