২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ের দুর্গনগরী প্রত্নতাত্ত্বিক স্থান কেন নয়: হাইকোর্ট

পঞ্চগড়ের সদর উপজেলায় সপ্তম শতকের দুর্গনগরীকে প্রত্নতাত্ত্বিক এলাকা ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের সদর উপজেলায় সপ্তম শতকের দুর্গনগরীকে প্রত্নতাত্ত্বিক এলাকা ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ভিতরগড় মৌজার ওই ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদের করা এক রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। সংস্কৃতি সচিব, ভূমি সচিব, প্রত