২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইয়ের হাতে খুন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীতে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন সিদ্দিকুর রহমান মুন্সি (৩৫) নামে এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 06:12 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

পটুয়াখালী, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীতে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন সিদ্দিকুর রহমান মুন্সি (৩৫) নামে এক ব্যক্তি। মঙ্গলবার সকালে জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মোমেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিদ্দিকুরের ভায়রা মো. বাহাউদ্দিন জানান, সকালে সিদ্দিক পরিবারসহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এ সময় তিনি ঘরে ঢুকতেই তার ছোট ভাই ফয়সাল মুন্সি (২২) ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সিদ্দিকের মাথা ভাগ হয়ে যায়। সিদ্দিক ঢাকা সিটি করপোরেশনে চাকরি করেন বলে জানান তিনি। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ঘটনাস্থলেই রয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে ফয়সাল পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২০৭ ঘ.