২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন যাচ্ছেন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক জুরিস্ট কাউন্সিলের সম্মেলনে যোগ দিতে আগামী ১৮ জুন লন্ডন যাচ্ছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক জুরিস্ট কাউন্সিলের সম্মেলনে যোগ দিতে আগামী ১৮ জুন লন্ডন যাচ্ছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। ২১ জুন থেকে ২৫ জুন লন্ডনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক জুরিস্ট কাউন্সিলের সভাপতি ড. অদিস সি আগারওয়ালের আমন্ত্রণে প্রধান বিচারপতি ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ওই সম্মেলনে অংশ নেবেন। নাম প্রকাশ না করার শর্তে হাইকোর্টের একজন বিচারপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। তিনি আরো জানান, সম্মেলনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সুপ্রিম কোর্টের ভূমিকার জন্য প্রধান বিচারপতিকে আন্তর্জাতিক জুরিস্ট অ্যাওয়ার্ড-২০১১ প্রদান করা হবে। বাংলাদেশের প্রধান বিচারপতি ২১ জুন সম্মেলনের দুটি অধিবেশনে সভাপতিত্ব করবেন। ওইদিন হাইকোর্ট বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী 'বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সুপ্রিম কোর্টের সহায়ক ভূমিকা' শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করবেন। একই দিন তারা যুক্তরাজের হাউজ অব লর্ডস এবং সুপ্রিম কোর্ট পরিদর্শনে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২০১৬ ঘ.