২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২ পোশাক কারখানাকে ৪০ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুর সদরে দুটি পোশাক কারখানাকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

গাজীপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুর সদরে দুটি পোশাক কারখানাকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সদরের কোনাবাড়ি আমবাগ এলাকার সরদার এ্যাপারেলস লিমিটেড (ইউনিট-২) এবং ক্লাসিক এ্যাটায়ার্স লিমিটেড কারখানা দুটির বিরুদ্ধে মখশ বিলে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়। সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট টিম) এ জরিমানা করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় কারখানা দুটির কাছে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিলো না। তাদের কোনো বর্জ্য শোধণাগারও নেই। অবাধে কারখানার বর্জ্য মখশ বিলে ফেলা হচ্ছিল। পরিবেশ দূষণের অপরাধে সরদার এ্যাপারেলস লিমিটেডকে ২৯ লাখ ১৮ হাজার টাকা এবং ক্লাসিক এ্যাটায়ার্স লিমিটেডকে ১০ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারখানা দুটিকে আগামী দুই মাসের মধ্যে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩৯ ঘ.