২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের জুগি টিলা অবিকৃত রাখতে হাইকোর্টের নির্দেশ

সিলেটের আম্বরখানার জুগি টিলা রক্ষণাবেক্ষণ ও তা কাটা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের আম্বরখানার জুগি টিলা রক্ষণাবেক্ষণ ও তা কাটা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। বেলার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন, সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। ইকবাল কবির সাংবাদিকদের বলেন, ২০০৯ সালে পরিবেশ অধিদপ্তর 'কথিত মালিককে' ওই পাহাড়টি রক্ষণাবেক্ষণের অনুমতি দেয়। এরপর তিনি যথেচ্ছভাবে পাহাড় কাটা শুরু করেন। পরে বেলার এক মামলায় ওই অনুমতি প্রত্যাহার করা হলেও তিনি টিলা কাটা অব্যাহত রাখেন। এর বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে রিট আবেদন করে বেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৪৩০ ঘ.