২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও সিলেটে ঢিলেঢালা হরতাল

চট্টগ্রাম ও সিলেটে বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। এরমধ্যে সিলেটে পিকেটিং ও মিছিল করার চেষ্টা করলে বিএনপি-জামায়াত শিবিরের ১০ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 06:18 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

চট্টগ্রাম/সিলেট, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও সিলেটে বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। এরমধ্যে সিলেটে পিকেটিং ও মিছিল করার চেষ্টা করলে বিএনপি-জামায়াত শিবিরের ১০ জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগরীতে রোববার সকাল থেকে রিকশা ছাড়া অন্য কোনো ভারি যানবাহন চলাচল করতে দেখা যায়নি। চট্টগ্রাম বন্দর জেটিতে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও বাইরে সরবরাহ হয়নি। চট্টগ্রাম বন্দর জেটিতে ২২টি এবং বর্হিনোঙ্গরে ৩৪টি জাহাজে কাজ চলছে বলে জানিয়েছেন বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ। বিভিন্ন সরকারি- বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও দর্শনার্থীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। বন্ধ রয়েছে নগরীর গুরুত্বপূর্ণ এলাকার দোকান। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে ৫ জুন দিনব্যাপী হরতালের পর এবার রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। চট্টগ্রাম শহর থেকে কোনো দূরপাল্ল