২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা সদরে বিএনপি ছাড়া সব দলই চেয়ারম্যান পেলো

গাইবান্ধা সদর উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বামপন্থী দল বাসদেরও এক জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জিতেছেন নির্দলীয় এক জনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 05:47 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

গাইবান্ধা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বামপন্থী দল বাসদেরও এক জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জিতেছেন নির্দলীয় এক জনও। শনিবার দিনভর ভোটগ্রহণের পর মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিব আহসান। বিজয়ীরা হলেন- মোল্লারচর ইউনিয়নে শহীদুজ্জামান সরকার (আওয়ামী লীগ), কামারজানীতে নূরুন-নবী সরকার ছকমল (নির্দলীয়), গিদারীতে গোলাম ছাদেক লেবু (বাসদ), ঘাগোয়ায় আমিনুর জামান রিংকু (আওয়ামী লীগ), মালিবাড়ীতে টিআইএম নাজমুল হুদা বাদল (জাতীয় পার্টি), লক্ষ্মীপুরে আব্দুল করিম (জামায়াতে ইসলামী) এবং খোলাহাটীতে কাজি ইব্রাহিম খলিল (জাসদ)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.