ফরিদপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়েছে।
রূপাপাত ইউনিয়নে আজিজার রহমান, শেখর ইউনিয়নের রহিসুল ইসলাম পলাশ, পরমেশ্বরদীতে শরীফ নজরুল ইসলাম, গুণবহায় অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বোয়ালমারী সদরে একেএম হামিদুল বারী, সাতৈরে খোন্দকার নাজিরুল ইসলাম, চতুলে শাহ মো. মঞ্জু, দাদপুরে শামীম মোল্লা, ময়নায় মশিউল আজম মৃধা, ঘোষপুরে মো. ফারুক হোসেন এবং চাঁদপুরে মোসাম্মাত শামসুন নাহার চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২২৩০ ঘ.
bdnews24