ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য অঞ্চলের তিন জেলার নদী ও পাহাড়ি ছড়ার মুখগুলোর নাব্যতা রক্ষা ও নদীর পলি ভরাট বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম বৈঠকে সভাপতিত্ব করেন।
এছাড়া পার্বত্য অঞ্চলের অধিকাংশ এলাকা বিদ্যুৎ সরবরাহের আওতায় আনার লক্ষ্যে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছে কমিটি।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্থায়ী কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, বীর বাহাদুর উশৈ সিং, এবিএম ফজলে করিম চৌধুরী, গিয়াস উদ্দিন আহমেদ ও মো. আবু জাহির বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে কাপ্তাই লেক এবং মাতামুহুরী ও সাঙ্গু নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধিসহ পার্বত্য জেলাগুলোর উন্নয়ন ও যোগাযোগ নেটওয়ার্ক স
bdnews24