২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জৈন্তাপুরের ৬ ইউনিয়নের ফল

সিলেটের জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 05:47 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

সিলেট, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার ভোটগ্রহণের পর রাতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফজলুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত ছয় চেয়ারম্যান হলেন- নিজপাট ইউনিয়নে আব্দুল মালিক মানিক, জৈন্তাপুরে মো. আলমগীর হোসেন, চারিকাটায় এমএ হক, দরবন্তে কামাল আহমদ, ফহেতপুরে আব্দুর রশিদ ও চিকনাগুলে আবু জাকারিয়া মো. আব্দুল বারী। নির্বাচিত চেয়ারম্যানদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.