২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মসজিদের ইমামকে গলা কেটে হত্যা

নওগাঁ সদর উপজেলায় মসজিদের এক ইমামকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

নওগাঁ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদর উপজেলায় মসজিদের এক ইমামকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার গভীর রাতে সদর উপজেলার ফতেপুর খাঁপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মোতাহার হোসেন বাবু (৪৫) স্থানীয় মসজিদের ইমাম। বাবার নাম আক্কাস আলী। নওগাঁ সদর থানার ওসি আলী আহম্মেদ হাশমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গরমের কারণে রাতে মোতাহার তার প্রতিবেশী আফতাব উদ্দিনকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির ছাদে ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে সন্ত্রাসীরা মোতাহারকে গলা কেটে গুরুতর জখম করে। এ সময় আফতাব টের পেয়ে চিৎকার করলে তারা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় মোতাহারকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি বলেন, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪১৩ ঘ.