২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক: নাটোরে ৪০ মণ আম জব্দ

নাটোরে পাকানোর জন্য আমে ক্ষতিকারক রাসায়নিক দেওয়ার সময় ৪০ মণ আম জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

নাটোর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে পাকানোর জন্য আমে ক্ষতিকারক রাসায়নিক দেওয়ার সময় ৪০ মণ আম জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক জিয়াউর রহমান (পিপিএম) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে উপজেলার তিরাইল গ্রামে একটি আম বাগানে অভিযান চালিয়ে রাসায়নিকসহ ওই আম জব্দ করা হয়। গোপন খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ শাখা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় নূর ব্যাপারী ও মো. সাদেক আলী নামের দুই আম ব্যবসায়ীকে আটক করা হয়। নুরের বাড়ি মানিকগঞ্জে এবং সাদেকের বাড়ি বড়াইগ্রামের তিরাইলে। এ ব্যাপার বড়াইগ্রাম থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৯৫৪ ঘ.