নওগাঁ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আটটি ইউনিয়নের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।
রোববার এসব ইউনিয়নের ভোটগ্রহণ হয়।
সোমবার জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা সাইফুল ইসলাম নির্বাচিতদের নাম সাংবাদিকদের জানান।
নির্বাচিত আট চেয়ারম্যান হলেন- ধামইরহাট সদরে দেওয়ান ওয়াজেদ আলী, আগ্রাদ্বিগুনে আব্দুল মান্নান, আলমপুরে মো. আতোয়ার রহমান, উমার ইউনিয়নে হেলাল হোসেন, আড়ানগরে শাহজাহান আলী, জাহানপুরে ওসমান আলী, ইসবপুরে আবু ওয়াদুদ, খেলনায় আলহিল মাহমুদ চৌধুরী।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০১ ঘ.
bdnews24