সিরাজগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সদর উপজেলার ১০টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
রোববার এসব ইউনিয়নে ভোটগ্রহণ হয়।
সদর উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা শুকুর মাহমুদ সোমবার নির্বাচিতদের নাম সাংবাদিকদের জানান।
এরা হলেন- রতনকান্দি ইউনিয়নে আব্দুল মান্নান তালুকদার, বাগবাটীতে জাহাঙ্গীর হোসেন, বহুলীতে এনামুল হক শেখ, শিয়ালকোলে শাহ জামাল আকন্দ, খোকশাবাড়ীতে রাশিদুল হাসান রশিদ মোল্লা, ছোনগাছায় শাহাদাত হোসেন কিরণ, মেছড়ায় জাহাঙ্গীর আলম, কাওয়াকোলায় টি এম শাহাদত হোসেন ঠান্ডু, কালিয়া হরিপুরে মিজানুর রহমান মিজান ও সয়দাবাদে সৌপ্তিক আহমেদ মিঠু।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২৭ ঘ.
bdnews24