২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশির লাশ ফেরত দিল ভারতের পুলিশ

বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি যুবক রুহুল আমিনের (৩০) লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

সাতক্ষীরা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি যুবক রুহুল আমিনের (৩০) লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। তিনদফা পতাকা বৈঠক শেষে রোববার বিকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তের মেইন পিলার ৩-এর কাছে এই লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। মেইন পিলার ৩-এর কাছে বিকাল ৪টা ২২ মিনিটে শেষ পতাকা বৈঠক শুরু হয় এবং চলে ৪টা ৫০ মিনিট পর্যন্ত। বিজিবি ৪১ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম বৈঠকে অংশগ্রহণকারী ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফের পক্ষে ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের কমান্ডার এসি এস এস হোদা ৬ সদস্যের নেতৃত্বে ছিলেন। বৈঠক শেষে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার এএসপি ছাকবর সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক মোনোয়ারা খাতুনের কাছে রুহুল আমিনের লাশ হস্তান্তর করেন। উপ-পরিদর্শক মোনোয়ারা খাতুন পরে রুহুল আমিনের পঁচাগলা লাশ তার পিতা দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল ওহাব সরদারের কাছে হস্তান্তর করেন। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রসঙ্গতঃ গত ২১ মে রুহুল আমিন সহ ৭/৮ জন বাংলাদেশি যুবক ভারতে গরু আনতে যায়। ২৫ মে সীমান্তে ইছামতি নদী সাঁতরে ফেরার সময় ভারতের পানিতর ও গোয়ালপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা