২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

সাভার, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড'র কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া (২৮) লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছি গ্রামের সমশের আলীর ছেলে। পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক ফারুক খান চিশতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে কারখানায় কাজ করার সময় টেবিল ফ্যানের ছেঁড়া একটি বৈদ্যুতিক তার মেশিনে লাগলে বাদশা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিঠকে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কারখানায় জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.