ঝিনাইদহ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।
বুধবার জেলা প্রশাসক রমা রানী রায় এ ফল ঘোষণা করেন।
নির্বাচিত পাঁচ চেয়ারম্যান হলেন- সাবদাপুর ইউনিয়নে আজগর আলি, দোড়ায় আব্দুর রাজ্জাক খান, কুশনায় শরিফুর রহমান, বলুহরে মো. শাহ আলম ও এলাঙ্গী ইউনিয়নে নিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24