২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

কক্সবাজার জেলার সীমান্তবর্তী টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ এলাকা থেকে চারহাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার জেলার সীমান্তবর্তী টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ এলাকা থেকে চারহাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড সদস্যরা। বুধবার সকালে আব্দুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এসময় একটি ইঞ্জিন চালিত বোটও আটক করা হয়। রশিদ শাহপরীর দ্বীপ এলাকার আব্বাস আলীর ছেলে। কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপের মন্দু এলাকায় ইঞ্জিনচালিত একটি বোট আটক করে তল্লাশি চারিয়ে ২৫ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এতে সর্বমোট চারহাজার ৪২টি ট্যাবলেট রয়েছে বলে জানান তিনি। রশিদকে টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২০০০ ঘ.