২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআইএর ফ্লাইট দ্বিগুণ, দেশি প্রতিষ্ঠানগুলো ক্ষুব্ধ

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সঙ্গে সরকারের চুক্তিকে 'অন্যায়' উল্লেখ করে দেশি বিমান পরিবহন সংস্থাগুলো বলছে, এতে মধ্যপ্রাচ্য রুটে তাদের যাত্রী কমে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় বিমান পরিবহন সংস্থাগুলোর প্রবল বিরোধিতা সত্ত্বেও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে (পিআইএ) সপ্তাহে আরো সাতটি ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে সরকার। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বাংলাদেশি বিমান পরিবহন সংস্থাগুলো এ সংক্রান্ত চুক্তিকে 'অন্যায়' উল্লেখ করে বলেছে, এতে মধ্যপ্রাচ্য রুটে তাদের যাত্রী কমে যাবে। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব একেএম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশও একই সুবিধা পাবে। পিআইএ বর্তমানে ঢাকা-করাচি রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে যারা পিআইয়ের ফ্লাইট ধরেন, তাদের অধিকাংশেরই গন্তব্য মধ্যপ্রাচ্য। এ চুক্তির ফলে সপ্তাহে মোট ১৪টি ফ্লাইট চালাতে পারবে পিআইএ। বাংলাদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর কর্মকর্তারা বলছেন, পাকিস্তান থেকে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে যাত্রী পরিবহনের অনুমতি না থাকায় এখনকার সাতটি ফ্লাইটই তারা ঠিকমতো চালাতে পারছেন না। কাজেই সপ্তাহে আরো সাতটি ফ্লাইট পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশের কোনো লাভ হবে না। বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শাহাব সাত্তার এ প্রসঙ্গে বলেন, "এ চুক্তি আমাদের জন্য অর্থহীন। এতে করে দেশি এয়ারলাইন্সগুলো বরং ক্ষতিগ্রস্ত হবে।" তিনি প্রশ্ন রাখেন, "আমরা যেখানে সপ্তাহে ৭টি ফ্লাইটই ঠিকমতো চালাতে পারছি না, সেখানে পাকিস্তানে আরো বেশি ফ্লাইট পরিচালনার সুযোগ আমাদের কী কাজে আসবে?" শাহাব বলেন, এই চুক্তির ফলে পিআইএ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের রুটগুলোতে আরো বেশি যাত্রী পরিবহনের সুযোগ পাবে। কাজেই এতে দেশের স্বার্থ ক্ষুণ