২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল সেনানিবাসে 'পরিত্যক্ত' শেলে বিস্ফোরণ, ২ শিশু নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জ এলাকায় পরিত্যক্ত শেল বিস্ফোরণে দুই শিশু নিহত ও ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

টাঙ্গাইল, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জ এলাকায় পরিত্যক্ত শেল বিস্ফোরণে দুই শিশু নিহত ও ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলো সন্ধানপুর ইউনিয়নের কুচক্ষিরা গ্রামের রুস্তম আলীর ছেলে নওশের আলী (১৩) ও জুলহাস উদ্দিনের ছেলে সুজন (১২)। আহতরা হচ্ছে- কুচক্ষিরা গ্রামের শরীফ (২০), দেলোয়ার (১৩), আলী নূর (১২), মীর আলী (১২), ইসমাইল (২০) ও জুয়েল। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঘাটাইল সিএমএইচএ ভর্তি করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, "ফায়ারিং রেঞ্জ এলাকায় সেনা সদস্যদের প্রশিক্ষণ মহড়া হয়। ওই এলাকায় প্রবেশাধিকার সংরক্ষিত। বিকেলে একদল শিশু ওই এলাকায় শেলের খোসা কুড়ানোর সময় একটি তাজা শেল কুড়িয়ে পায়। তারা সেটি ভাঙার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে এবং দুই শিশুর মৃত্যু হয়।" এ ঘটনায় আহত ছয় জনকে ঘাটাইল সিএমএইচএ ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/জেকে/২১৫৫ ঘ.