২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি ভাতার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

শতকরা ৩০ ভাগ পাহাড়ি ভাতার দাবিতে খাগড়াছড়ি শহরে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

খাগড়াছড়ি, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- শতকরা ৩০ ভাগ পাহাড়ি ভাতার দাবিতে খাগড়াছড়ি শহরে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা। মানববন্ধন থেকে আগামী ৭ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ, ৮ জুন প্রথম দুই ঘণ্টা কর্মবিরতি ও ৯ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে বৃহত্তর পার্বত্য জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে অজিত বরণ চাকমার সভাপতিত্বে এক সমাবেশে এম এ ছফা চৌধুরী, গোলাম রহমান, সাইফুল ইসলাম চৌধুরী, মহিবুর রহমান, রঞ্জন কুমার চাকমা, আমজাদ হোসেন, বাদল বরণ বড়